১৯৪১ সালে পাঠানকোটে আবুল আ’লা মওদুদী জামায়াতে ইসলামী নামে ‘অরাজনৈতিক’ প্রতিষ্ঠান স্থাপন
করেন। কিছুদিন
পর দেখা গেল তিনি রাজনীতিতে নাক গলাচ্ছেন। পাকিস্তান নিয়ে তখন যে আন্দোলন
চলছিল তাকে তিনি উল্লেখ করেন ‘আহাম্মকের বেহেশ্ত’
এবং ‘মুসলমানদের কাফেরানা
রাষ্ট্র’ হিসেবে।
হিন্দু জাতীয়তাবাদ তার ভাষায় যেমন ‘লানত’, মুসলিম
জাতীয়তাবাদও তাই। মুসলিম লীগ সম্পর্কে জামায়াতে ইসলামী কি ইন্তেখাবী…গ্রন্থে মওদুদী বলেছিলেন, ওরা পরিবেশকে
পায়খানার চেয়েও খারাপ করে
ফেলেছে। জিন্নাহর সবচেয়ে বড় সমালোচক ছিলেন মওদুদী।
১৯৪৭ সালে ভারত ভাগ হলে তল্পিতল্পা গুটিয়ে মওদুদী ‘কাফেরদের রাষ্ট্র’ পাকিস্তানের লাহোরে
এসে ডেরা বাঁধেন এবং ঘোষণা করেন, পাকিস্তান হলো
‘খোদাদাদ’ বা আল্লাহর দান। ভারতে প্রকাশিত তার আগের বইগুলো যখন
পাকিস্তানে ছাপা
হয় তখন জিন্নাহ, পাকিস্তান, মুসলিম লীগ সম্পর্কে
যেসব সমালোচনা ছিল সেগুলো ছেঁটে ফেলেন। তারপর তিনি স্বভাব অনুযায়ী রাজনীতিতে নাক
গলাতে লাগলেন।
১৯৫৩ সালে পাঞ্জাবে তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে দাঙ্গা শুরু করলেন। মওদুদীকে
গ্রেফতার করে বিচার হলো এবং ফাঁসির আদেশ দেয়া হলো। পরে সৌদি আরবের হস্তক্ষেপে
তার ফাঁসির দ- রদ করা হয়। এ পরিপ্রেক্ষিতে সৌদি-জামায়াত সম্পর্কের উন্নতি হতে থাকে । সৌদি
বাদশাহ ফয়সাল
মওদুদীকে টাকা দিতে লাগলেন, মওদুদী
প্রায় প্রতিদিন ফয়সালের
প্রশংসা করতে লাগলেন।
এভাবে জামায়াতের সঙ্গে ওহাবী ইসলামের যোগাযোগ হলো।
সৌদি প্রতিষ্ঠান রাবেতার মাধ্যমে জামায়াত টাকা পায় বলে অনুমিত। এ টাকায়ই
বাদশাহ ফাহাদ, ফয়সাল
ইত্যাদি নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা হয়। আর এসব থেকে মুনাফা সাদা টাকায়
পরিণত হয়। সেই কারণে জামায়াতের টাকার
কোন অভাব নেই। কল্পনা করা যায়,
মীর কাশেম আলী ২৫ মিলিয়ন ডলার খরচ করছেন শুধু
লবিস্ট নিয়োগে! ১৯৭১-এর
পর পাকিস্তানী জামায়াতের সঙ্গে যোগাযোগ আছে এখানকার জামায়াতের, তবে তারা
মওদুদী দর্শনের পুরোটা মানে না। এখানে মওদুদীবাদ সংশোধন করেছেন গোলাম আযম
ও জামায়াত নেতৃত্ব। এর কারণ নিছক সুবিধাবাদ,
অন্যকিছু নয়।
মওদুদী ইসলাম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতী ছাড়া অন্য
কোন ধর্মপ্রাণ
মুসলমানের পক্ষে তা মেনে নেয়া কষ্টকর। কারণ ইসলাম হচ্ছে ‘সিরাতুল মোস্তাকিম।’ এই সহজ পথটিকে
জামায়াতীরা কণ্টকাকীর্ণ করে তুলেছে। ইসলাম প্রসঙ্গ আনার কারণ আছে। কারণ জামায়াত
ইসলামের নামেই রাজনীতি করে। তারা নিয়ত
বলে, ইসলামের
ঠিকাদারি তারাই নিয়েছে এবং মানুষকে মুসলমান বানাবার ঠিকাদারিও তাদের। আর এ কাজটি সহজ করার
জন্য ক্ষমতায় যাওয়া দরকার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন