Homer কবুতর পালনে ব্যাবসায়িক দিক ।
আমাদের দেশে বিভিন্ন
গৃহপালিত পাখির
মধ্যে কবুতর সর্বাধিক জনপ্রিয়। কারণ,
বেশিরভাগ ক্ষেত্রে কবুতর পালন করা হয়-
এর বাহ্যিক
সৌন্দর্য্যগত দিকগুলোর কারণে। শোনা যায় প্রাচীনকালে রাজা বাদশাহ তাঁদের
বিভিন্ন ধরনের বার্তা প্রেবণের জন্য বেছে নিতেন
কবুতরকে। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান প্রদানের কাজে।
বানিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে লাভবান হয়েছেন । কবুতর ১২
থেকে ১৫ বৎসর বাচে । প্রতি মাসে জোড়ায় দিম পারে ও ১২ মাসে ১২ জোড়া বাচ্চা দেয় ।
কবুতর ডিম দেবার
উপযোগী হতে ৫ থেকে ৬
মাস মসয় লাগে। এই অল্প সময় অতিক্রান্ত হবার পর থেকেই কবুতর বছরে প্রায় ১২ জোড়া ডিম প্রদানে সক্ষম। ডিম থেকে বাচ্চা ফুটতে ১৬-১৮ দিন সময় লাগে। ২৬ থেকে ২৮ দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়ে থাকে বা এই বাচ্চাকে বাজারজাত করা যায়। কবুতরের ক্ষেত্রে ডিম ফোটার হার ৯৮% ।
পৃথিবীতে প্রায় ২০০
জাতের কবুতর রয়েছে । আমাদের দেশে ২০ টিও অধিক জাতের কবুতর আছে বলে জানা যায়।
১। গোলা, ২।
গোলী, ৩। টাম্বলার, ৪। লোটান,
৫। লাহোরী, ৬। কিং, ৭। ফ্যানটেল, ৮।
জ্যাকোবিন, ৯। মুকি ইত্যাদি ।
এরকম একটি জাত হল “হোমার” ।
এ
কবুতর দেখতে খুব সুন্দর । হোমার কবুতর পালন করা হয় সাধারনত
প্রতিযোগিতার জন্য । সাধারনত ৩ রঙের হোমার বেশি দেখা যায় । এর মধ্যে সাদা হোমারের
দাম সবচেয়ে বেশি । এর পর কালো রঙের হোমারের দাম ।
সাধারনত
একজোড়া হোমারের দাম ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা । কিন্তূ সাদা একজোড়া হোমারের দাম
১৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা । হোমারের দাম নির্ভর করে এর শারীরিক গঠন ও
প্রতিযোগিতার প্রস্তুতি করন এর উপর । তবে যে কোন হোমার একজোড়া ৩০০০ থেকে ৫০০০ টাকা
বিক্রি করা যায় খুব সহজেই ।
এখন আসা যাক এর প্রতিপালনের আয় ব্যায় এর হিসাবেঃ
এই
জাতের কবুতর খাচায় পরিপালন না করে একটি ঘড়ে উম্মুক্ত অবস্থায় পালন করলে এক সঙ্গে
অনেক কবুতর পালন করা যায় ।
একটি
১০ ফুট x ১০ ফুট রুমে অনায়াসেই ১০০ জোড়া কবুতর পালন করা যায় ।
ব্যায়ঃ
১ঃ এক
জোড়া হোমার কবুতর ( ৩
মাস বয়সী ) এর দাম = ১৫০০ টাকা ।
২০ জোড়া হোমার
কবুতরের দাম পরবে = ৩০,০০০/ টাকা
২ঃ ২০ জোড়া হোমার কবুতরের খাবার বাবদ প্রতি মাসে আনুমানিক = ১৫০০/ টাকা ।
৬ মাস খাবার বাবদ
খরচ পরবে আনুমানিক = ৯,০০০ টাকা ।
৩ ঃ ৬
মাসে ভেক্সিন বাবদ খরচ পরবে আনুমানিক = ১,০০০/ টাকা ।
৬ মাস
পর্যন্ত আনুমানিক খরচ = ( ১+২+৩ ) = ৪০,০০০/ টাকা ।
(
উল্লেখ্য যে, এই ব্যায় শুধু নিজের বসত বা ফ্লাটের
একটি রুমে করলে,
একটি ১২/১০ ফুট রুমে প্রায় ১০০ জোড়া হোমার কবুতর পালন করা যাবে । )
লাভের দিকঃ
হোমার কবুতরের বয়স যখন ৬ মাস হবে তখন থেকেই ডিম দেয়া
শুরু করবে ।
অর্থাৎ
কবুতর কিনে এনে ঘড়ে
পরিপালনের বয়স যখন ৬ মাস হবে তখন ২০
জোড়া কবুতর থেকে ২০ জোড়া বাচ্চা পাওয়া যাবে ।
৩ মাস বয়সী প্রতি জোড়া বাচ্চা
বিক্রি করা যাবে = ১০০০/ টাকা করে ।
২০ জোড়া বাচ্চা বিক্রি করা যাবে = ২০,০০০/ টাকা ।
এই
হিসাবে মোট ব্যায় তোলে আনতে সময় লাগবে আনুমানিক ৩+৩ = ৬
মাস ।
প্রতি
মাসে খাবার ব্যায় বাদ দিয়ে মাসে প্রায় ১৫,০০০/
আয় করা যায় খুব সহজেই ।
যদি
একটি রুমে ১০০ জোড়া হোমার কবুতর
পরিপালন করা যায় ____
ব্যায়
হবে কবুতর ও ( ৬ মাসের খাবার ও ভ্যাক্সিন সহ ) আনুমানিক ১,৭০,০০০/ টাকা ।
মোট প্রাক্কলিত
ব্যায় উঠে আসতে সময় লাগবে মাত্র ৩+৩ = ৬ মাস ।
৩ মাসের ১০০ জোড়া বাচ্চা বিক্রি করা যাবে
১০০০x ১০০ = ১০০,০০০ টাকা ।
এর পর
থেকে প্রতি মাসে খাবার ও ভ্যাক্সিন বাবদ আনুমানিক ব্যায় হবে = ১৫,০০০/ টাকা ।
লাভ হবে প্রতি মাসে প্রায় = ৮০,০০০/
টাকা ( ঘড় ভাড়া বাদে )
(
মাত্র ১,৭০,০০০/ টাকা ব্যায় করে , প্রতিদিন মাত্র ২/৩
ঘণ্টা সময় ব্যায় করে ,
৩+৩ = ৬
মাসের মধ্যে মূল প্রাক্কলিত ব্যায় ফেরত সহ , প্রতি মাসে ৮০,০০০/ টাকা
আয় করা আর অন্য কোন ব্যাবসায় আছে কিনা আমার
জানা নাই । )
ভাই আপনার উপদেশ সত্যি কাজেরকাজি জীবনে অনেক কিছু করতে চেষ্টা করে ব্যর্থই হলাম আজ কিছু করার মত অবস্থা ও নাই
উত্তরমুছুনদোয়া করবেন এবার এটা দিয়ে উঠতে পারি জেনো।