Budgerigar পাখি দেখতে বিভিন্ন রঙের দেখতে হয়। এই পাখি সৌখীন লোকেরা তাদের বাসায় সুন্দরজ বৃদ্ধির জন্য লালন পালন করে ।
এই জাতের পাখি পালনের জন্য খুব বেশী জায়গার প্রয়োজন হয়
না । প্রয়োজন শুধু সঠিক পরিচর্যার । মাত্র
১০ ফুট/১০ ফুট মাপের একটি ঘড়ে প্রায় ১০০ জোড়া Budgerigar পাখি পালন করা যাবে খুব সহজেই ।
এখন আসা যাক ব্যয় এবং লাভের দিক ঃ
ব্যায় ঃ
১ ঃ ১০০ জোড়া Budgerigar পাখি পালনের জন্য ১০/১০ ফুট মাপের
একটি ঘড়ের ভারা লাগবে আনুমানিক ২,০০০ টাকা x ৪ মাস=৮,০০০ টাকা।
২ ঃ এক জোড়া পাখির ( ৪ মাস বয়সী ) দাম = ৪০০ টাকা ।
১০০ জোড়া
পাখির দাম পরবে = ৪০,০০০/ টাকা
৩ ঃ ১০০ জোড়া
পাখির খাবার বাবদ প্রতি মাসে আনুমানিক (৩০০কেজি x ২০টাকা)
= ৬,০০০/ টাকা ।
৪ মাস খাবার
বাবদ খরচ পরবে আনুমানিক = ২৪,০০০ টাকা ।
৪ ঃ ৩ মাসে
ভেক্সিন বাবদ খরচ পরবে আনুমানিক = ২,০০০/ টাকা ।
৫ ঃ ১০০ টি কলসি( পাখির বাসা) ১৫x১০০ = ১৫০০ টাকা
লাভের দিক ঃ
Budgerigar পাখির বয়স যখন ৮ মাস হবে তখন থেকেই ডিম দেয়া শুরু করবে
। অর্থাৎ পাখি কিনে এনে খাচায় পরিপালনের বয়স যখন ৪ মাস হবে তখন ১০০ জোড়া পাখি থেকে
প্রায় ৩০০ জোড়া বাচ্চা পাওয়া যাবে ।
২ মাস বয়সী প্রতি জোড়া বাচ্চা বিক্রি করা যাবে = ৩০০/ টাকা করে ।
৩০০ জোড়া বাচ্চা বিক্রি করা যাবে = ৯০,০০০/ টাকা ।
এই হিসাবে মোট ব্যায় তোলে আনতে সময় লাগবে আনুমানিক ৪ মাস
।
মাসে সকল ব্যায় বাদ দিয়ে প্রতি মাসে ২০,০০০/ আয় করা যায় খুব
সহজেই ।
Budgerigar পাখি প্রতি ৩ মাস পর
পর ৬ থেকে ৮ টি বাচ্চা দেয় ।
পালন শুরুর ৪ মাস পর থেকে যদি একটি রুমে ১০০ জোড়া পাখি
পরিপালন করা যায় __
ব্যায় হবেঃ ( ৩ মাসের খাবার ও ভ্যাক্সিন সহ ) আনুমানিক ৩০,০০০/ টাকা ।
প্রতি ৩ মাস পর পর বাচ্চা পাওয়া যাবে প্রায় ৩০০ জোড়া ।
যা বিক্রি হবে আনুমানিক
= ৯০,০০০/ টাকা ।
এতে করে প্রতি মাসে আয় হবে ২০, ০০০ টাকা ।
( অল্প পরিসরে মাত্র ৭০,০০০/ টাকা ব্যায় করে , প্রতিদিন মাত্র
২/৩ ঘণ্টা সময় ব্যায় করে ,
৪ মাসের মধ্যে মূল প্রাক্কলিত ব্যায় ফেরত সহ , প্রতি মাসে ২০,০০০/ টাকা
আয় করা আর
অন্য কোন ব্যাবসায় আছে কিনা আমার জানা নাই । )

